ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

কমলগঞ্জে শ্রীগীতা শিক্ষাঙ্গনের বস্ত্র বিতরণ 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৭, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থ প্রস্তাবিত বিষ্ণুপুর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শ্রীগীতা শিক্ষাঙ্গনের আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে অস্বচ্ছলদের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী নয়ন লাল দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রী চৈতণ্যদেব স্টাডিজ জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যগোপাল সোস্বামী, নীলকান্ত সাহা ফাউন্ডেশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ ধর ও বঙ্গবন্ধু লেখক পরিষদ জেলা শাখার সভাপতি কবি অসিত দেব।

অনুষ্ঠানে স্থানীয় প্রায় শতাধিক অস্বচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি